0%

Agragati Seba Sangstha (ASS) is a non government; non profitable, nonpolitical and voluntary development organization was established in 2003. It was then registered with Department of Social Service under Ministry of Social welfare

Career details

শাখা ব্যবস্থাপক

Job Type : এনজিও

Published : 07 June 2026

Deadline : 31 August 2026

Salary : ২৫০০০

Vacancy : ২০

Job Location : নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ

Job Description

স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার পরিচালায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে।

Key Responsibilities

১. ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা
  • শাখা পর্যায়ে ক্ষুদ্রঋণ ও অন্যান্য প্রকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়ন করা।
  • মাঠকর্মীদের (লোন অফিসার) মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কিস্তি, সঞ্চয় এবং আমানত আদায় নিশ্চিত করা।
  • মাঠপর্যায়ে ঋণের সঠিক ব্যবহার পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে নতুন গ্রাহকের সম্ভাব্যতা যাচাই করা।
২. কর্মী পরিচালনা ও তত্ত্বাবধান
  • শাখার কর্মীদের দৈনন্দিন কাজের রুটিন বা মুভমেন্ট প্ল্যান তৈরি ও তত্ত্বাবধান করা।
  • কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া, উৎসাহ প্রদান করা এবং কাজের মূল্যায়ন করা।
  • মাঠকর্মী বা কর্মকর্তাগণের উপস্থিতি, ছুটি ও সার্বিক শৃঙ্খলার বিষয়টি তদারকি করা। 
৩. প্রশাসনিক ও অফিস ব্যবস্থাপনা
  • শাখার দৈনন্দিন প্রশাসনিক কাজ ও দাপ্তরিক নথিপত্র (রেজুলেশন খাতা, পাশবই, ক্যাশ রেজিস্টার ইত্যাদি) হালনাগাদ রাখা।
  • শাখার ক্যাশ ইন-হ্যান্ড (হাতে থাকা নগদ টাকা) নিয়ম অনুযায়ী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা।
  • প্রধান কার্যালয় থেকে আসা নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলা ও প্রয়োগ করা।
৪. আর্থিক প্রতিবেদন ও হিসাবরক্ষণ
  • দৈনিক, সাপ্তাহিক ও মাসিক আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত ও বিশ্লেষণ করা।
  • এমআইএস (MIS) এবং এআইএস (AIS) রিপোর্ট যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা।
  • অডিট বা নিরীক্ষা দল শাখা পরিদর্শনে এলে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
৫. গ্রাহক সেবা ও জনসম্পর্ক
  • গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের যেকোনো অভিযোগ বা সমস্যার তাৎক্ষণিক সমাধান করা।
  • এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় বজায় রেখে এনজিওর কার্যক্রম সম্প্রসারণ করা।

Educational Qualifications

স্নাতক/স্নাতকোত্তর

Job Requirment

প্রত্যেক পদের জন্য মোটরসাইকেল বাধ্যতামূলক। সকল পদের জন্য ১০০০০/- টাকা জামানত দিতে হবে যাহা ফেরতযোগ্য। আগ্রহী প্রার্থীদেরকে স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপিসহ নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে। 

Compensation & Other Benefits

সংস্থার নিয়ম অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও স্টাফ কল্যাণ তহবিল, মোটরসাইকেল জ্বালানী খরচ এবং অন্যান্য ইন্সেন্টিভ প্রযোজ্য হবে।

How To Apply

বরাবর, নির্বাহী পরিচালক, অগ্রগতি সেবা সংস্থা, ঠিকানা: ভেলানগর, চিনিশপুর (জাহানারা মঞ্জিল), তিতাস গ্যাস অফিস রোড, নরসিংদী এই ঠিকানায় প্রেরণ (খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বর উল্লেখ করতে হবে। অথবা নিকটস্থ অগ্রগতি সেবা সংস্থা শাখা অফিস সমূহে জমা দিতে হবে। অথবা ইমেইল - agragatia@gmail.com প্রেরণ করা জন্য উৎসাহিত করা হলো। 

প্রয়োজনে 01907140404/01716754218