0%

Agragati Seba Sangstha (ASS) is a non government; non profitable, nonpolitical and voluntary development organization was established in 2003. It was then registered with Department of Social Service under Ministry of Social welfare

Career details

এরিয়া ম্যানেজার

Job Type : এনজিও

Published : 07 June 2026

Deadline : 31 August 2026

Salary : ৩৫০০০

Vacancy : ০৫

Job Location : নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ

Job Description

স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন ৫-৬ টি শাখা পরিচালনাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং রিপোটিং এ পারদর্শিতা থাকতে হবে।

Key Responsibilities

  • শাখা তত্ত্বাবধান ও মনিটরিং: এরিয়া বা এলাকার অধীনস্থ শাখা অফিসগুলো নিয়মিত পরিদর্শন করা, শাখার দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে কি না তা নিশ্চিত করা।
  • লক্ষ্যমাত্রা ও বাজেট নির্ধারণ: সংস্থার বার্ষিক লক্ষ্যমাত্রা ও বাজেট পর্যালোচনা করে তা সফলভাবে বাস্তবায়নের জন্য শাখা ব্যবস্থাপকদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনা দেওয়া।
  • ঋণ বিতরণ ও আদায়: ঋণ কার্যক্রম সঠিকভাবে চলছে কি না তা দেখা, মাঠপর্যায়ে ঋণ বিতরণ প্রক্রিয়া তদারকি করা এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
  • কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন: কর্মীদের কাজের মূল্যায়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করা।
  • রিপোর্টিং ও অডিট: বিভিন্ন শাখার সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট সংগ্রহ ও পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া এবং শাখার অভ্যন্তরীণ অডিট কার্যক্রমে সহায়তা করা।
  • গ্রাহক সম্পর্ক ও সমস্যা সমাধান: গ্রাহকদের অভিযোগ শোনা ও সমাধান করা, এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের যেকোনো সমস্যা তাৎক্ষণিকভাবে নিরসন করা

  • Educational Qualifications

    স্নাতক/স্নাতকোত্তর

    Job Requirment

    প্রত্যেক পদের জন্য মোটরসাইকেল বাধ্যতামূলক। সকল পদের জন্য ১০০০০/- টাকা জামানত দিতে হবে যাহা ফেরতযোগ্য। আগ্রহী প্রার্থীদেরকে স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপিসহ নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে। 

    Compensation & Other Benefits

    সংস্থার নিয়ম অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও স্টাফ কল্যাণ তহবিল, মোটরসাইকেল জ্বালানী খরচ এবং অন্যান্য ইন্সেন্টিভ প্রযোজ্য হবে।

    How To Apply

    বরাবর, নির্বাহী পরিচালক, অগ্রগতি সেবা সংস্থা, ঠিকানা: ভেলানগর, চিনিশপুর (জাহানারা মঞ্জিল), তিতাস গ্যাস অফিস রোড, নরসিংদী এই ঠিকানায় প্রেরণ (খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বর উল্লেখ করতে হবে। অথবা নিকটস্থ অগ্রগতি সেবা সংস্থা শাখা অফিস সমূহে জমা দিতে হবে। অথবা ইমেইল - agragatia@gmail.com প্রেরণ করা জন্য উৎসাহিত করা হলো। 

    প্রয়োজনে 01907140404/01716754218